হয়তো
হয়তো---------
হয়তো
রাতুল মাষ্টার
বড় ইচ্ছে করছে দেখতে
তোর খোলা রোদে হাঁসি।
বড় ইচ্ছে করছে বলতে
তোকে বড্ড ভালবাসছি।
তোর হাতের উষ্ণ ছোঁয়া
পেতে মনটা আজি কাঁদছে।
তোর স্নিগ্ধ মুখের ছায়া
আজ স্বপ্নে উড়ে যাচ্ছে।
আমি ভেবে পাইনা কেন
তোকেই বুঝি ভালবাসছি।
তুই এসেই হয়তো বলবি
মন খারাপের আড়ি।
আমি মুচকি হেসে বলব
তোকেই যেন খুঁজছি।
কেন অনড় হয়ে আছিস
বড্ড ভালবাসতে চাচ্ছি।
আমার মন ভুলানো গল্প
তোর সিক্ত ঠোঁটের হাঁসি।
আমার অবাক চেয়ে থাকা
তোর লজ্জা রাঙ্গা মুখটা
আমি বড্ড ভালবাসছি।
তুই বলবি বুঝি কিছু
আমি অধীর হয়ে চাইছি।
তবু বলতে শুধু ভয়
তোকে হারিয়ে ফেলি যদি।