সুখের ঠিকানা
সুখের ঠিকানা
আছি সুখের কাছাকাছি।
কাছাকাছি এইজন্য বলছি
যে সুখের সংঙা কি
তাই তো এখনো বুঝিনি।
দুঃখের পিছনে আছে সুখের মুখ
সুখের সামনে আছে বুক ভরা দুঃখ।
দুঃখকে পিছনে ফেলে
সামনে এগিয়ে যাবো চলে,
যতবার ভেবেছি এই কথা
দুঃখ মুচকি হেসে হয়েছে চিরসখা।
তাই আর ক’রে সুখ সুখ
হই না উন্মুখ।
তাই আর সুখ নয়, দুঃখ নয়
সারাক্ষণ শুধু কি হয়, কি হয়
এই ভাবনায় মনে
আনিনা কোন সংশয়।
হয় হবে দুঃখ পেয়ে, সব নয়ছয়
না হলে হবে সুখের জয়।
হয় ঘটবে জীবনে ছন্দপতন
না হয় আসবে জীবনে
কোন নতুন ছন্দ
এই নিয়ে মনে রাখি না
কোনো দ্বিধাদন্দ্ব।
সুখের ভেলাতে চরে
যাবো কোন তীরে
না হয় রইল অজানা
কেউ কি কোনো দিন
বলতে পেরেছে সুখের ঠিকানা।