মর্যাদাn
মর্যাদাn রাতুল মাষ্টারnnআজ আমার সুষ্মির আঠার হল। পিছনে তাকিয়ে, নিন্দুকদের সবাইকে ডেকে বলতে ইচ্ছে হয়, আমি পারি, আমি মা। nসুমিরকে আমি মাত্র ছয় মাস পেয়েছি। সংসার বুঝার আগেই আমার উদরে সুষ্মিকে রেখে সুমির আমায় ফাঁকি দিল। ক্ষনিকের এই সময়ে তার থেকে প্রাপ্য ভালবাসার অমর্যাদা করার সাহস আমার হয়নি। সুমিরের চলে যাওয়ার কারনও আমার দিকেই আঙ্গুল দেখিয়েছে পরিবার, সমাজ। ওকে হারিয়ে আমি যখন অজ্ঞান, সবাই বলল, ঢং। আমি তখনও সুমিরকে ছাড়া বেঁছে থাকতে পারবো কল্পনাও করতে পারিনি। nক্রমে পরিবার, সমাজ আমার দিকে বাজি মেরে বসল। মনে পড়ে, এমন কেউ ছিল না, যে আমার সুষ্মিকে পৃথিবীর আলো দেখাতে চায়। সবাই কত ভয় দেখাত, কত স্বপ্ন দেখাত।nনিজের উপর আস্থা ছিল। সুমিরের ভালবাসায় হৃদয় পূর্ণ ছিল। বাজি নিয়ে নিলাম। আঠারো বছরেও সুমিরের জন্য ভালবাসার কমতি হয়নি। তবে আমার ভালবাসায় অন্য কেউ ভাগ বসিয়েছে বলে হিংসে হয়। এখন মনে হয়, সুষ্মি আমার থেকেও সুমিরকে বেশি ভালবাসে।nঅনেকেই ভাবে আমি সুষ্মির জন্য আমার লাইফ স্যকরিপাইস করছি। তবে তাই নয়, আমি সুমিরকে ভালবাসি, ভালবাসার মর্যাদা রক্ষা করছি, করবো।n
মর্যাদা
রাতুল মাষ্টার
আজ আমার সুষ্মির আঠার হল। পিছনে তাকিয়ে, নিন্দুকদের সবাইকে ডেকে বলতে ইচ্ছে হয়, আমি পারি, আমি মা।
সুমিরকে আমি মাত্র ছয় মাস পেয়েছি। সংসার বুঝার আগেই আমার উদরে সুষ্মিকে রেখে সুমির আমায় ফাঁকি দিল। ক্ষনিকের এই সময়ে তার থেকে প্রাপ্য ভালবাসার অমর্যাদা করার সাহস আমার হয়নি। সুমিরের চলে যাওয়ার কারনও আমার দিকেই আঙ্গুল দেখিয়েছে পরিবার, সমাজ। ওকে হারিয়ে আমি যখন অজ্ঞান, সবাই বলল, ঢং। আমি তখনও সুমিরকে ছাড়া বেঁছে থাকতে পারবো কল্পনাও করতে পারিনি।
ক্রমে পরিবার, সমাজ আমার দিকে বাজি মেরে বসল। মনে পড়ে, এমন কেউ ছিল না, যে আমার সুষ্মিকে পৃথিবীর আলো দেখাতে চায়। সবাই কত ভয় দেখাত, কত স্বপ্ন দেখাত।
নিজের উপর আস্থা ছিল। সুমিরের ভালবাসায় হৃদয় পূর্ণ ছিল। বাজি নিয়ে নিলাম। আঠারো বছরেও সুমিরের জন্য ভালবাসার কমতি হয়নি। তবে আমার ভালবাসায় অন্য কেউ ভাগ বসিয়েছে বলে হিংসে হয়। এখন মনে হয়, সুষ্মি আমার থেকেও সুমিরকে বেশি ভালবাসে।
অনেকেই ভাবে আমি সুষ্মির জন্য আমার লাইফ স্যকরিপাইস করছি। তবে তাই নয়, আমি সুমিরকে ভালবাসি, ভালবাসার মর্যাদা রক্ষা করছি, করবো।